নির্বাচনের পর জামায়াত আমিরের ফেসবুক বার্তা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়ে সংসদে একটি ‘শক্তিশালী, দায়িত্বশীল ও নীতিবান’ বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলের এই আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।