যশোরে শব্দ থিয়েটারের নতুন নাটক ‘ঘোমটা’ মঞ্চস্থ...
যশোরে সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ ও পরিশীলিত করার লক্ষ্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে নতুন নাটক ‘ঘোমটা’ মঞ্চস্থ করেছে নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’। আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান।