নজরুল বর্ষ উপলক্ষে যশোরে পুনশ্চের বর্ণাঢ্য নজরুল উ...
নজরুল বর্ষ উপলক্ষে ‘পুনশ্চ যশোর’-এর উদ্যোগে বর্ণাঢ্য নজরুল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুনশ্চ যশোরের সভাপতি শহিদুল হক বাদলের সভাপতিত্বে এই সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্না লাল দে।