যশোরের সহকারী জজ পরিচয়ে প্রতারণার অভিযোগে যশোরের জ...
যশোরের সহকারী জজ পরিচয়দানকারী জিয়া পীরকে আটক করেছে ঈশ^রদী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানা থেকে তাকে আটক করা হয়। সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী যশোর শহরের বাগমারা রোডের মৃত আব্দুল আলীমের ছেলে এবং যশোর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সেরেস্তাদার (চাকরিচ্যুত)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।