বাইসাইকেল বিতরণ অনিয়ম: কোটচাঁদপুর উপজেলা জামায়াত...
সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম ও গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাঁকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে উপজেলার নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।