অভয়নগরে মাদকসেবীর ৭ দিনের সশ্রম কারাদণ্ড...
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আলমগীর হোসেন (২৯) নামের এক মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহাকাল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।