যশোরে ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উদযাপন ও আলোচনা সভা আজ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫
কিউবার মহান বিপ্লবী নেতা ও বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টায় শহরের ‘বিবর্তন মঞ্চে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবা বিপ্লবের প্রধান স্থপতি এবং শোষণ ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে কিউবার জনগণ স্বৈরাচার ও সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছিল, যা আজও বিশ্বের নিপীড়িত মানুষের কাছে প্রেরণার উৎস।
এই সভায় মহাবিপ্লবী ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন, সমাজতান্ত্রিক কিউবা গঠন এবং সাম্রাজ্যবাদবিরোধী বিশ্ব সংগ্রামে তাঁর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজক কমিটি যশোর অঞ্চলের সকল সাম্রাজ্যবাদবিরোধী কর্মী, প্রগতিশীল চিন্তাবিদ ও সচেতন নাগরিকদের উক্ত আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :