যশোরে "জুলাই ৩৬" স্মরণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও দোয়া মাহফিল
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে "জুলাই ৩৬" স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজের কেন্দ্রীয় সভাপতি শ্রমিকনেতা আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক আহসানুল কবীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আশিকুল্লাহ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান এবং সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, "ইসলামী শ্রমনীতিই কেবল শ্রমিকের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :