• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে ধানের গোডাউনে মিলল জ্বালানি তেলের মজুদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬, ১৩:১৩
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন। ওই বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চার ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। 

এদিকে ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েছেন ব্যবসায়ী তবিবর রহমান। উদ্ধার তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। তবে কোন তেলের পরিমান কতটুকু তা উপস্থিত জানা যায়নি। জব্দ তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, আজ শনিবার দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুদ করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদাম থেকে আরও তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

এসিল্যাণ্ড মাহির দায়ান আরও বলেন, মজুদ চার ব্যারেল জ্বালানি তেলের মধ্যে কোনটার পরিমান কত তা উপস্থিত পরিমাপ করা যায়নি। জব্দ তেলের পরিমান আনুমানিক ৭০০ লিটার। মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।  
 
স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন, খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সাথে ওই বাজারের ধানের আড়ৎদার গোবিন্দর ভাল সম্পর্ক। গোবিন্দর আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। আজ শনিবার সকালে গোবিন্দর আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন তেল উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যাণ্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে।

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, তবিবরের তেল বিক্রির অনুমোদন নেই। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বেচতেন। 

ছবি : মনিরামপুরে ধানের আড়ৎ থেকে ড্রাম ভর্তি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।