• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: সেনাপ্রধানের হুঙ্কার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬, ১১:৫৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’-তে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে এর ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আজ শনিবার এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ (IRNA)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরছিলেন। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে আমাদের বীর ক্রুদের হত্যা করা হয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবো।”

তিনি আরও যোগ করেন, “এই ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে আমাদের প্রতিরক্ষা বাহিনী যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’-এ অংশ নিয়েছিল ইরান। ৭০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত এই মহড়া শেষে নিজ দেশে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে ভয়াবহ হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজটি।

সূত্রমতে, মার্কিন নৌবাহিনীর একটি টর্পেডো হামলায় ‘আইআরআইএস দেনা’ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জাহাজটিতে থাকা মোট ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই প্রাণ হারান। দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল শুক্রবার কলম্বো কর্তৃপক্ষ এই মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে তেহরানের কাছে হস্তান্তর করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। নিহতদের স্মরণে ইরানে রাষ্ট্রীয় শোকের ছায়া নেমে এসেছে।