• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়াল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দেশের বাজারে সোনার দামে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই মূল্যবান ধাতুর দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণের কথা জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশের বাজারে এই সমন্বয় করতে হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।

সোনার নতুন দাম একনজরে:
  • ২২ ক্যারেট: ২ লাখ ৮৬ হাজার টাকা (প্রতি ভরি)।
  • ২১ ক্যারেট: ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা।
  • ১৮ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী:
  • ২২ ক্যারেট রুপা: ৮ হাজার ৫৭৩ টাকা (প্রতি ভরি)।
  • ২১ ক্যারেট রুপা: ৮ হাজার ১৬৪ টাকা।
  • ১৮ ক্যারেট রুপা: ৬ হাজার ৯৯৮ টাকা।
  • সনাতন পদ্ধতির রুপা: ৪ হাজার ৭৮২ টাকা।

হঠাৎ সোনার দাম এতটা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিয়ের মৌসুম ও ব্যক্তিগত বিনিয়োগে এই মূল্যবৃদ্ধি বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।