ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬, ১৫:৪৬
স্টাফ রিপোর্টার :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালানো হয়।অভিযানে শাপলা খাতুন ওরফে সপ্না (২৮) নামের এক নারীকে আটক করা হয়। আটক শাপলা খাতুন সাতক্ষীরা জেলার সদর থানার আখড়া খোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।
এসময় ঈগল পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, এসব কাঁচামাল ব্যবহার করে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :