দেশের বাজারে সোনা ও রুপার মূল্যে বড় লাফ, আজ থেকেই ...
দেশের বাজারে আবারও বাড়ল সোনা ও রুপার দাম। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোনার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রুপার দামও বাড়িয়েছে সংগঠনটি। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই নতুন দাম দেশব্যাপী কার্যকর করা হয়েছে।