অর্থসচিব ও গভর্নরের স্বাক্ষরে বাজারে নতুন নোট...
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন ডিজাইন ও আধুনিক বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও ইস্যু করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।