বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১০টি ভারতীয় শাড়ি ও ৯০টি কসমেটিক্স জব্দ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬, ৬:৪০
স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি চৌকস দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৯০টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটককৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১,০৪,০০০/- (এক লক্ষ চার হাজার) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান চক্র রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলেই সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা এসব মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের অর্থনৈতিক ক্ষতি রুখতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :