• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাংকন প্রতিযোগিতা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬, ১১:১৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী জানান, ‘আদর্শ গ্রাম’ বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির রুশিতা মাহমুদ প্রথম, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির নুহতাসিনা মিমি দ্বিতীয় এবং নওয়াপাড়া শংকরপাশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির জাকিয়াতুন সাওদা তৃতীয় স্থান অধিকার করেছে।