• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শিক্ষার্থীদের মেধা বিকাশে কেশবপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৬:৩৫
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
  • রোকসানা খাতুন, অফিসার ইনচার্জ (ওসি), কেশবপুর থানা
  • প্রভাষক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
  • সাইদুর রহমান সাঈদ, নায়েবে আমীর, উপজেলা জামায়াত
  • প্রভাষক জাকির হোসেন, আমীর, পৌর জামায়াত
  • অ্যাডভোকেট ওজিয়ার রহমান, জামায়াত নেতা
  • সম্রাট হোসেন, প্রধান সমন্বয়কারী, উপজেলা এনসিপি

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টার্টআপ মডেল, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা দেখে অতিথিরা গভীর সন্তোষ ও মুগ্ধতা প্রকাশ করেন।

উপজেলা পর্যায়ের এই স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা ও প্রজেক্টের ভিত্তিতে সেরা তিন স্কুলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অসাধারণ পারফর্ম করে প্রথম স্থান অধিকার করেছে মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া, মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করেছে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়।