• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিএনপি অফিস পোড়ানোর মামলায় সাবেক ইউপি সদস্য টিপু গ্রেপ্তার ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অগাস্ট ২০২৬, ১৪:৩৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে জেলা বিএনপির কার্যালয় পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং সাবেক ইউপি সদস্য টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত টিপু পূর্বে চরমপন্থী সংগঠন ‘সর্বহারা দল’-এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

​শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃত টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি স্থানীয় তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিপু সুলতান বিশ্বাস বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে ৩টি হত্যা মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত।
​পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।