• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৩ লাখ টাকার হাজার পিস ইয়াবাসহ বিজিবির হাতে মাদক জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অগাস্ট ২০২৬, ১৫:১১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত এ মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
​মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
​এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
​তিনি আরও জানান, বিজিবির অব্যাহত এই নজরদারি ও নিয়মিত অভিযানের ফলেই সীমান্ত এলাকা থেকে মাদকসহ বিভিন্ন ধরণের চোরাচালানি মালামাল উদ্ধার করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং মাদক পাচার রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।