চৌগাছায় নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬, ১৩:২০
নিজেস্ব প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তরিকুল ইসলাম পৌর কলেজে নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম (লিটু)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এম এ সালাম। তিনি বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউনূস আলী দফাদার, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি, সেলিম রেজা আউলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ গঠনে শিক্ষিত যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে কলেজের ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বরণের মাধ্যমে কলেজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদেরও সম্মাননা স্মারক প্রদান করে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :