কেশবপুরে সাংবাদিককে হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রতিবাদে মানববন্ধন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬, ৬:৫০
কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরের কথিত ‘হ্যানি ট্রাপার’ ও প্রতারক
চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং
মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে শহরের
ত্রিমোহিনী মোড়ে কেশবপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন
করা হয়। মানববন্ধনে বক্তারা কথিত ওই নারী প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার
করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধনে
বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হ্যানি ট্রাপ’ ও
ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং সর্বস্ব লুটে
নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর তার এই ধৃষ্টতা ও মিথ্যা মামলার হুমকি
গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।
মানববন্ধনে বক্তব্য
দেন, সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, আশরাফুজ্জামান, হারুনার রশীদ বুলবুল,
শামীম আখতার মুকুল, ইনামুল হাসান নাঈম প্রমুখ।
আপনার মতামত লিখুন :