• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিখোঁজের সাত দিন পরও সন্ধান মেলেনি প্রতিবন্ধী আবু তালহার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগর থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পরও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী যুবক আবু তালহার। ১৮ বছর বয়সি আবু তালহা খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নের গিলাতলা গ্রামের রশিদ শেখের ছেলে। ছেলেকে ফিরে পেতে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন তার মা রিজিয়া বেগম।  

এ ব্যাপারে মা রিজিয়া বেগম বলেন, ‘আমার ছেলে আবু তালহা একজন মানসিক প্রতিবন্ধী রোগী। গত দুই মাস ধরে সে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় আমার মেয়ে ও জামাই আনুরুল শেখের বাড়িতে বসাবস করছিল। শনিবার (১৭ জানুয়ারি) সকালে জামাই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অভয়নগর থানায় আমি নিজে বাদি হয়ে ছেলে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছি (জিডি নং-১৪৪২)।’

তিনি আরো বলেন, ‘আবু তালহার গায়ের রঙ শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের সোয়েটার, টুপি ও ট্রাউজার। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। মুখমণ্ডল গোলাকার, মাথায় কালো রঙের চুল। আজ সাত দিন হলেও আমার ছেলের সন্ধান মেলেনি। সে ঠিকমত কথা বলতে পারেনা। খাবার খাইয়ে না দিলে খেতেও পারেনা। ছেলেটি কোথায় আছে, কেমন আছে জানিনা। আল্লাহ আপনি তাকে আমার কোলে ফিরিয়ে দিন।’ 
নিখোঁজ আবু তালহার খোঁজ পেলে নিকটস্ত থানা অথবা ০১৯১৩-৭১৪০৫৬, ০১৯৪২-৫১১৮২৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নিখোঁজ প্রতিবন্ধী আবু তালহার সন্ধানে সব ধরণের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’