• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদরাসা দখলে বাধা দেয়ায় অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা ৮ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোরে মাদরাসা দখলে বাধা দেয়ায় অসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল আহত আব্দুর রশিদের স্ত্রী মনোয়ারা খামন বাদী হয়ে এ মামলা করেছেন।বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। 
আসামিরা হলো, সদরের মুনসেফপুর গ্রামের মৃত হাজী আব্দুল মালেকের তিন ছেলে ইব্রাহিম খলিল, আবু মুসা ও ইউসুফ আলী মোল্যা, ইউসুফ আলীর স্ত্রী জেসমিন বেগম, ছেলে বুলবুল আহম্মেদ, ইব্রাহিম খলিলের স্ত্রী হালিমা বেগম, আবু মুসার স্ত্রী রিজিয়া বেগম এবং মণিরামপুরের বাকোশপোল গ্রামের আহম্মদ আলীর ছেলে আলম হোসেন। 
মামলার অভিযোগে জানা গেছে, সদরের মুনসেফপুর গ্রামের এবতেদায়ি মাদরাসার উপদেষ্টা আব্দুর রশিদ। আসামিরা দীর্ঘদিন ধরে ওই মাদরাসার জমি দখলের ষড়যন্ত্র করে আসছিলো। ১৪ ফেব্রæয়ারি জোহরের নামাজ শেষে মাদরাসার উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করছিলেন আব্দুর রশিদসহ আরো অনেকে। এরইমধ্যে আসামিরা সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আসামিরা আব্দুর রশিদসহ অন্যদের মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে।  একই সাথে ভাংচুর করে অর্ধলক্ষ্য টাকার ক্ষতি সাধন করে মাদ্রাসার। পরে খবর পেয়ে আশপাশের লোকজন আব্দুর রশিদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত আব্দুর রশিদের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি মীমাংসাং ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।