নিজেস্ব প্রতিনিধি:
কাজের গতিশীলতা বৃদ্ধি, কাজের গুণগত মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যশোরের বকচরে অনুষ্ঠিত হলো ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা। দেশের শিল্প প্রতিষ্ঠান এমইপি (MEP) গ্রুপ এই সভার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বকচর হুশতলা মোড় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রায় ১৩০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জাহিদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের যশোর ডিভশনাল ম্যানেজার সাইমুন ইসলাম, টেলিটরি ম্যানেজার আজমাল আহমেদ, জাহান ইলেকট্রিকসের পরিবেশক আলমগীর হোসেন,আবুল কালাম।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ইলেকট্রিক্যাল সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সাথে ইলেকট্রিশিয়ানদের পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং কাজের সঠিক মান বজায় রাখতে এমইপি গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :