• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬, ১৩:৩২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনের আগে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্ত করনের প্রতিশ্রুতি দেন। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে সড়কটির সংস্কার এবং প্রশস্ত করনের কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। 

এ সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আপনারা ( দলীয় নেতা-কর্মী এবং এলাকাবাসী)  নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। আপনারা মাদক এবং সন্ত্রাস নির্মুলে কাজ করেন। এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছে থেকে মান সম্মত ভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান,  যশোর এলজিইডির নির্বাহী পরিচালক আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান,  চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ। 

উল্লেখ্য গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতাধীন প্যাকেজের চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার ও  প্রশস্ত করনের কাজ শুরু হয়েছে। এলজিইডি যশোর  ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা  ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।