• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শুদ্ধাঙ্গন স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬, ১৩:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে ‘শুদ্ধাঙ্গন স্কুল’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক অভিজিৎ দাস। এছাড়া আরও বক্তব্য রাখেন সমাজসেবক বিজয় কুমার দত্ত ও শিক্ষক তামিম সালাম অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ চন্দ্র দাস।

​স্বাগত বক্তব্যে তন্ময় মন্ডল বলেন, “শিশুদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।” প্রধান অতিথি আব্দুর রাজ্জাক পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।