স্বপ্নভূমি ডেস্ক:
আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা খুলে দেয়ার বিষয় ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দুই স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনে ডিজেল দেয়ার কারণে দেশটিকে ধন্যবাদ জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ফেরানো হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আইনি প্রক্রিয়া তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।
আপনার মতামত লিখুন :