যশোর সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ৬:১৫
স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। রোববার (৩০ আগস্ট ২০২৬) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২.৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ী, ৯টি চাটনী, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী। বিজিবি সূত্রে জানানো হয়, উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে আটক করতে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোড়দার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :