১৪ এপ্রিল 'কৃষক কার্ড' এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬, ১৫:৩৬
স্বপ্নভূমি ডেস্ক :
দেশের কৃষিখাতে আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল ঐতিহাসিক 'কৃষক কার্ড' বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৪ এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি উপজেলাকে এই প্রি-পাইলট কর্মসূচির আওতায় আনা হয়েছে। টাঙ্গাইলে মূল অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচিত উপজেলাগুলোতেও একযোগে এই কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হলো:
- টাঙ্গাইল সদর
- পঞ্চগড় সদর ও বোদা
- বগুড়ার শিবগঞ্জ
- ঝিনাইদহের শৈলকুপা
- পিরোজপুরের নেছারাবাদ
- কক্সবাজারের টেকনাফ
- কুমিল্লার আদর্শ সদর
- জামালপুরের ইসলামপুর
- রাজবাড়ীর গোয়ালন্দ এবং
- মৌলভীবাজারের জুড়ী
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 'কৃষক কার্ড' চালুর ফলে কৃষকরা সরকারি ভর্তুকি, সার, বীজ ও ঋণের সুবিধা সরাসরি এবং স্বচ্ছতার সাথে ভোগ করতে পারবেন। এর মাধ্যমে কৃষি প্রণোদনা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকের ডাটাবেজ তৈরি হবে।
আপনার মতামত লিখুন :