• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যানজট নিরসনে প্রতিমন্ত্রী অমিতের গাড়িখানা থেকে মাইকপট্টি বিকল্প সড়কের উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬, ৬:০৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড হতে ইনস্টিটিউটের মধ্যেদিয়ে এমএম আলী রোড ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।

 নতুন এই সড়ক দিয়ে ছোট ছোট যান চলাচল এবং পথচারীরা ব্যবহার করতে পারবেন। ফলে শহরের প্রাণকেন্দ্রের যানজট কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এসময়  মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।