ইসলামী আন্দোলন যশোর সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯
যশোর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল।
সদর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সেক্রেটারি এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক মুফতি আবু জর বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, মাওলানা আশিক বিল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ ইয়াহিয়া এবং দাওয়াত ও জনশক্তি সম্পাদক রুহুল আমিন সাদি।
নবগঠিত প্রধান দায়িত্বশীলবৃন্দ:
- সভাপতি: প্রিন্সিপাল আক্তারুজ্জামান
- সহ-সভাপতি: উসমান গণী ও মুফতি মাসউদুর রহমান
- সেক্রেটারি: মাওলানা বেলাল হুসাইন
- জয়েন্ট সেক্রেটারি: মুফতি আব্দুল আওয়াল
- অ্যাসিস্টেন্ট সেক্রেটারি: মো. আজীম উদ্দীন
- সংগঠনিক সম্পাদক: মো. জিয়াউর রহমান
- প্রচার সম্পাদক: রফিকুল ইসলাম রনি
- দপ্তর সম্পাদক: মো. শাহীন মোল্যা
- অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাস্টার শেখ আব্দুল কাদের
এছাড়া সভায় প্রশিক্ষণ, দাওয়াহ, আইন-মানবাধিকার ও নারী বিষয়ক সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতি আহমদ আব্দুল জলিল নতুন কমিটিকে সততা ও নিষ্ঠার সঙ্গে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়া এবং গণমানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :