ঈদুল ফিতরের প্রস্তুতিতে নতুন রূপে সাজছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬, ০৬:০১
স্টাফ রিপোর্টার :
যশোরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় ঈদগাহের সংস্কার কাজ শেষের দিকে । যশোর কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার ৯৩ ইউনিয়নের প্রায় ৬ হাজার স্থানে এ বছর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। একই স্থানে সকাল ৯ টায় আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইলিয়াস।
যশোর পৌরসভার ব্যবস্থাপনায় ইতোমধ্যে ঈদ জামাতের প্রস্তুতির কাজ শেষের দিকে। একবারে ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ।
যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এ দুটি ঈদে জনগণের যেন বৃষ্টি এবং রোদের ক্ষেত্রে কোন দুর্ভোগ পোহাতে না হয় এইজন্য আমরা বরাবরই পুরো মাঠটা সুন্দর করে ত্রিপল দিয়ে এবং সামিয়ানা দিয়ে প্যান্ডেল করে জনগণের জন্য আমরা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করি।
আপনার মতামত লিখুন :