• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
যশোরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

সভা শুরুর আগে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, "আমরা জাতি হিসেবে একটি ক্রান্তিকাল পার করছি। এ সময়ে যদি আমরা পিছপা হই, তাহলে জাতি হিসেবে আরও একবার আমাদের পিছিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, "এমন একটি সময়ে ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি হিসেবে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।