• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬, ৬:১১
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ& ওয়ালীউজ্জামানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়| এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন| 

বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ& ওয়ালীউজ্জামান নওয়াপাড়া পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ’র ছেলে ও সাবেক সংসদ সদস্য মরহুম শাহ& হাদীউজ্জামানের ছোট ভাই ছিলেন| মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি| বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের জানাজা নামাজ পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়| পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| 

এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে অভয়নগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি| দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি|