চৌগাছার ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ আর নেই
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫
স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে হাম ও তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন ওবায়দুল ইসলাম সবুজ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের অকালমৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :