• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরে ইফতার মাহফিল অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬, ১৫:৪০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার রাশেদুজ্জামান রতন বলেন, “রমজান কেবল উপবাসের মাস নয়, এটি মানুষকে শৃঙ্খলা, সংযম ও দায়িত্ববোধ শেখায়। নতুন প্রজন্মকে সুশিক্ষিত এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন, পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই হলো জীবনের সফলতার চাবিকাঠি। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর অগ্রগতির জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শরাফত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল এবং নির্বাহী সচিব গাউসুল আজম।

অন্যান্যদের মধ্যে পরিচালক (অ্যাডমিন) মোস্তফা, পরিচালক (অর্থ) রেজওয়ান হোসেন, মোস্তাক আহমেদ, জহিরুল ইসলাম, হাসানুজ্জামান, মোহাম্মদ কুতুব উদ্দিন, বজলুর রহমানসহ সকল পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা মাহফিলে অংশ নেন।

ইফতারের ঠিক আগে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।