বাঘারপাড়ায় দুই ভিক্ষুককে অটোভ্যান ও দোকান সামগ্রী দিল প্রশাসন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬, ১৪:৩৬
বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুক পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোভ্যান ও দোকানের মালামাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিসের আয়োজনে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মাঝে একটি অটোভ্যান ও দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামালসহ একটি দোকানঘর প্রদান করা হয়।
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারেন এমনটা প্রকল্পের উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :