• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬, ১১:০৯
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১৯টি পরিবারের মাঝে মানবিক খাদ্যসহায়তা বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, প্রকল্পা বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান প্রমুখ। 

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মালিক ও ৪টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ সংলগ্ন কাঠপট্টিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের মালিককে ১০ হাজার করে মোট এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। একই দিন উপজেলার লক্ষীপুর গ্রামে আগুনে পুড়ে মারা যাওয়া মৃত শাহজাহানের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আগুনে ক্ষতিগ্রস্ত সুন্দলী ইউনিয়নের গবিন্দপুর গ্রামের সুকৃতি মল্লিক, শংকরপাশা গ্রামের আসমা বেগম ও নাউলী গ্রামের রহমত শেখের পরিবারকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি দোকান ও ৪টি পরিবারকে এক লাখ ৫৫ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে মানবিক খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।