• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নড়াইলে চাঞ্চল্যকর আলীনুর হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬, ০৭:১৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ২নং আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) শেষ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ (যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প) ফরিদপুরের বোয়ালমারীর হাসামদিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত আসামির নাম রহমান শেখ (২৫)। সে নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় ৫ মাস আগে ব্যবসা করার কথা বলে আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেয় আসামি রাজিব শেখ। গত ১৮ জুলাই রাতে আলীনুর পাওনা টাকা ফেরত চাইলে তাকে কুমারডাঙ্গা প্রাইমারী স্কুলের মাঠে ডাকা হয়। সেখানে আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে নিয়ে গেলে রাজিব, রহমান শেখসহ অন্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

​গুরুতর আহত অবস্থায় আলীনুরকে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ভাই লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

​মামলা রুজুর পর র‍্যাব অভিযান চালিয়ে আসামি রহমান শেখকে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।