যশোরের অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ১০:২৭
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, সুকুমার বিশ্বাস, মান্নান শেখ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ। সভার শুরুতে প্রকল্পের চলমান কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।
প্রকল্পের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সরকারি খাল খননে বড় বাধা নেট-পাটা ও কচুরিপানা। খালপাড়ের অধিকাংশ বাসিন্দা এবং প্রভাবশালী ব্যক্তি কর্তৃক খালের ভেতরে অবৈধভাবে নেট-পাটা বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। ফলে জন্ম নিচ্ছে প্রচুর পরিমানে কচুরিপানা। তাই খাল খনন ও দখলমুক্ত করতে সকলের সমন্বয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :