• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় কেসমত আলী আর নেই


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ১৫:১৫
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবল খেলোয়াড় ক্রীড়াবিদ অ্যাডভোকেট কেসমত আলী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গাস্থ নিজ বাড়িতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শুনে ফুটবল খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য বাড়িতে উপস্থিত হন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাগরিব নামাজবাদ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

ক্রীড়া ব্যক্তিত্ব কেসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ফুটবল রেফারি শফিকুল ইসলাম ও শওকত হোসেন প্রমুখ।