সীমান্তবর্তী শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অগাস্ট ২০২৬, ১৫:৬
স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলার নাভারণে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা:আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান (মাঝেরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আম্বিয়া খাতুনের নিজ বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতার আম্বিয়া খাতুন নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মো:-আকবর আলীর স্ত্রী।
অধিদপ্তর জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে মামলার আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) সামিনুল হক জানান, এ ঘটনায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আম্বিয়া খাতুনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনি কার্যক্রম শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :