কেশবপুরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬, ৬:০৪
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার
সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণের আয়োজন
করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার
হালদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ
বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজাক, পৌর জামায়াতের আমির
জাকির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন ও জ্যেষ্ঠ উপজেলা
মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
আপনার মতামত লিখুন :