• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় তাহের সিদ্দিকীর স্মরণে দোয়া


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩১
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ‘সমাজ কল্যাণ ক্লাবে’র উদ্যোগে উপজেলার স্বর্ণপট্টিতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন শুহুদ, উপজেলা যুবদল নেতা মেফতা উদ্দীন সেলিম রেজা, ছাত্রদল নেতা তারেক হাসান প্রমুখ। 
অনুষ্ঠানে মরহুম আবু তাহের সিদ্দিকীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর অবদান এ অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে'।  দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।