• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির অভিযান: আড়াই লক্ষাধিক টাকার পণ্য জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আইসিপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১টি ভারতীয় শাড়ী, ৫০০ গ্রাম জিরা এবং ১ কেজি ফুচকা জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরেই বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এই ধারাবাহিক তৎপরতার ফলেই নিয়মিতভাবে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান রুখতে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।