• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উলাশীর পর এবার শুরু হলো সিরিজ খালের পুনঃখনন: সুফল পাবে ১৭ গ্রাম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ০৯:২১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার 
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নিজ হাতে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ  শুরু হয়েছে। 

 শনিবার আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  পরে  প্রতিমন্ত্রী খাল পাড়ে বৃক্ষ রোপণ করেন। 

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিলো খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেন। তারাই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের শুরু হলো। এর মাধ্যমে ১৭ টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খাল পুনঃখননের  মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে। 

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। 

উল্লেখ্য ২০২৫- ২৬ অর্থ বছরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরিজ  খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজের বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।