• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মহিলা জামায়াতের নির্বাচনী প্রচারণায় যুবদলের হামলার অভিযোগ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ঝিকরগাছায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মহিলা জামায়াতের নেতাকর্মীদের ওপর যুবদলের হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিকরগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে আজ রোববার দুপুরে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামায়াতের নারী নেত্রীরা। উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জামায়াতের নারী কর্মী জোসনা ও কামরুন্নাহার, তুলি, বিলকিসসহ ১০জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলাকারীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আমার কর্মীদের ওপর হামলা করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমার নির্বাচনি কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয়, ভীতি, হুমকি ধামকি প্রদান করছে। আজ তারা প্রকাশ্যে আক্রমণ করে বসলো। অতি দ্রুত তদন্ত পূর্বক হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।