নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অধ্যয়নরত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম নির্মাণের দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষাবিষয়ক সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মসূচি আয়োজিত হলেও দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ মিলনায়তনের অভাব রয়েছে। ফলে বড় পরিসরে বা যৌথভাবে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম ভোগান্ত পোহাতে হয়। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে দ্রুত অডিটোরিয়াম নির্মাণের বিষয়ে পূর্বনির্ধারিত স্থান চূড়ান্ত করা, প্রয়োজনীয় সিদ্ধান্ত পর্যালোচনার অগ্রগতি, বাজেট ও অর্থায়নের পরিকল্পনা গ্রহণ এবং কাজের সামগ্রিক অগ্রগতি নিয়মিত শিক্ষার্থীদের জানানোর জোর দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :