• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নির্বাচনী মাঠে নামল বিজিবি: তিন জেলায় ৩০ প্লাটুন সদস্য মোতায়েন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর, গোপালগঞ্জ ও নড়াইল জেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিজিবি’র সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের ঝুমঝুমপুর সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী:
  • যশোর জেলা: ৪টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
  • গোপালগঞ্জ জেলা: ৩টি আসনে দায়িত্ব পালন করছেন ৮.৭ প্লাটুন সদস্য।
  • নড়াইল জেলা: বাকি ৩টি আসনে ৭ প্লাটুন সদস্য ।
আগামীকাল ৩০ জানুয়ারির মধ্যে মোতায়েন সম্পন্ন হবে। তিন জেলার মোট ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে এই ৩০.৭ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে কঠোর তল্লাশি কার্যক্রমের পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ‘টহল’ ও ‘রেকি’ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অধিনায়কের বক্তব্য: লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, “নির্বাচনকালীন দুষ্কৃতকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণকে নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা করছি।”

বিজিবি মনে করে, সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।