• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের চৌগাছায় ৪৫ বোতল নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৫১
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কফ সিরাপসহ রিপন আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক রিপন আলী উপজেলার হয়াতপুর কাজীপাড়ার বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) দুপুরে এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের একটি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কফ সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।